মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্ক সিটিতে আজ অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নগরী নিউইয়র্ক সিটিতে আজ (৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন। প্রায় ৮০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রথম দিকের ভোটার উপস্থিতি উৎসাহজনক। আগাম ভোট দিয়েছেন ৭ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ, যা প্রেসিডেন্ট নির্বাচনের পর সর্বোচ্চ আগাম ভোট হিসেবে রেকর্ড গড়েছে।

রবিবার একদিনেই ভোট দিয়েছেন এক লাখ ৫১ হাজারের বেশি ভোটার। তরুণ ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য, বিশেষ করে ৩৫ বছরের নিচের বয়সী ভোটারদের।

এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির তরুণ নেতা জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই মুসলিম প্রার্থী সাম্প্রতিক চারটি জরিপেই বড় ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচনের আগের দিন সমর্থকদের সঙ্গে সিটি হলে পদযাত্রায় অংশ নেন তিনি, হাতে ছিল সাদা ও নীল ব্যানার—লেখা ছিল, “আমাদের সময় এখন।”

বর্তমান মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আবাসন সংকটের কারণে কমে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

মামদানি আবাসন সংস্কার, জলবায়ু নীতি ও সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দিয়েছেন। গত জুনে দলীয় মনোনয়ন নির্বাচনে তিনি অপ্রত্যাশিতভাবে জয়ী হয়ে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ধারার তরুণ প্রার্থী হিসেবে আলোচনায় আসেন। তিনি আশা করছেন, তরুণ ভোটাররা এবারও তার পাশে থাকবে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি জামায়াতের চরিত্রের সঙ্গে যায় না: ডা. শফিকুর রহমান

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

স্পেনের আকাশপথ ব্যবহারে মার্কিন যুদ্ধবিমানের ওপর নিষেধাজ্ঞা

‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

তারেক রহমান কবে ফিরছেন জানালেন সালাহউদ্দিন

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরো সভাপতি বাংলাদেশ

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক