বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন ঘিরে পুলিশকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

Spread the love

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সদ্য যোগদান করা নতুন ওসিদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের থানার অপরাধচিত্র ভালোভাবে বুঝে দ্রুত অভ্যাসগত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার টহল কার্যক্রম জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং সরকারি মোটরসাইকেল ব্যবহার করে টহল বাড়ানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নতুন ডিসি ও ওসিদের থানাভিত্তিক ক্রাইম প্যাটার্ন অনুযায়ী কাজ করা, মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস সামনে রেখে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

সভায় নভেম্বর-২০২৫ মাসের বিভিন্ন অপরাধ—ডাকাতি, চুরি, খুন, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার—সম্পর্কিত পরিসংখ্যান উপস্থাপন করা হয়। সভায় ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ