শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কর্মসংস্থান ও বিনিয়োগনির্ভর অর্থনীতির অঙ্গীকার সরকারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপকল্প ও কাঠামোগত সংস্কারের পরিকল্পনা তুলে ধরেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।

তিনি জানান, বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক চিন্তাভাবনা থেকে বের হয়ে সরকার এখন কর্মসূচিভিত্তিক সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই আগামী ১৭ আগস্টের মধ্যে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন ও সংস্কার কৌশলপত্র প্রকাশ করা হতে পারে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের প্রকৃত অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য চালু করা হচ্ছে ডিজিটাল ড্যাশবোর্ড।

প্রকল্পের ব্যয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) সফটওয়্যার তৈরি, অভিন্ন রেট শিডিউল প্রণয়ন এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সঠিক তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে নীতি নির্ধারণের লক্ষ্যে কোনো সরকারি পরিসংখ্যান বিকৃত না করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিনিয়োগের নতুন চালিকাশক্তি হিসেবে আইসিটি, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও সেমিকন্ডাক্টর শিল্পকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব দূর করা এবং ব্যবসায়িক অনুমোদন সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

বিনামূল্যে স্কুল ইউনিফর্ম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সংস্কারের কলা দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা-সালাহউদ্দিন আহমেদ

ডিবি পরিচয়ে নাঈমকে ‘মারধরের’ ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

আজ হজের মূল খুতবা, অংশ নিয়েছেন ৭৮ হাজার বাংলাদেশি

জাতীয় ঈদগাহে নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলম ভেঙে দেবো

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী

হরমুজে সাময়িক নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

সকাল থেকে কর্মবিরতিতে অচল এনবিআর