বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ণ

Spread the love

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক না কেন, প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

দুর্নীতি দেশের অন্যতম প্রধান সমস্যা

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর অনেকাংশে নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।

দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতি দমনে কাজ করে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান

দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মামলা আইনগতভাবে দ্রুত নিষ্পত্তি এবং মামলার দীর্ঘসূত্রিতা কমাতে দুদকের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিশেষ করে গুরুতর দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জনসচেতনতা বাড়ানোর তাগিদ

দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

একই সঙ্গে দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দুদকের প্রতিনিধিদলে যারা ছিলেন

দুদক চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধিদলে ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তফসিলের পর থেকেই কড়া নজরদারিতে ইসি

জুলাই ঘোষণাপত্র উপস্থাপনের প্রস্তুতি শেষ, ৫ আগস্ট জাতির সামনে প্রকাশ

যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই এসসিও দেশগুলোর সঙ্গে অস্ত্র সক্ষমতা ভাগে প্রস্তুত ইরান

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ হকি দল

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী

চীনের দেরিতে অনিশ্চয়তায় তিস্তা প্রকল্প

সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির অনুমোদন

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর