শুক্রবার , ৩ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের বক্তব্যে ঐতিহাসিক বাস্তবতা নিয়ে প্রশ্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যের ‘৩ হাজার বছরের পুরনো সংঘাত’ অবসান ঘটাতে সক্ষম হবেন। তাঁর মতে, ইসরায়েল-গাজা যুদ্ধের সমাধান টানলেই এই শান্তির পথ খুলে যাবে। খবর দিয়েছে মিডল ইস্ট আই

বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় ৩ হাজার বছর পর সমাধান হতে পারে। আমরা শুধু গাজা নয়, বরং গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি। এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন।”

তবে ইতিহাসবিদরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৮ সালে, ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্তির পর। তাই সংঘাতকে ৩ হাজার বছরের পুরনো বলা বিতর্কিত দাবি হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, চলমান সংঘাতে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও

বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের ইঙ্গিত

নেশার টাকা জোগাড় করতে খুন, দুই কিশোর ছিনতাইকারী গ্রেফতার

ট্রাম্পের চীন সফরের পর তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র

রুশ তেলে শুল্কের গ্যাঁড়াকলে ভারত, চীনের দিকেও নজর ট্রাম্পের

১ লাখ সেট স্কুল ড্রেস দিল বিটিএমএ

নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফখরুলের

প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু গাজায় মিশরের যুদ্ধবিরতি আহ্বান 

এফবিআইয়ের ড্রোন সিস্টেম হ্যাকের দাবি ইরানের হ্যাকার গ্রুপের

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক নয়, জরুরি সঠিক ইতিহাস চর্চা