মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পদ্মার ইলিশ পেতে পশ্চিমবঙ্গের আকুতি: পূজার আগে রপ্তানি অনুমতির আবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৯, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

Spread the love

দুর্গাপূজা ঘনিয়ে আসার সাথে সাথে বাংলাদেশে থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে পদ্মার ইলিশ রপ্তানির অনুমতি চেয়ে। মঙ্গলবার (২৯ জুলাই) ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই চিঠি পাঠানো হয়।

গত বছর দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আপনার হস্তক্ষেপে গত বছর ভারতে ২৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পাওয়া গিয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের কাছে একটি অত্যন্ত সুস্বাদু খাবার।”

চিঠিতে আসন্ন দুর্গাপূজা-২০২৫ (সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য) উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, আগের বছরগুলোতে অনুমোদিত ইলিশের পুরো পরিমাণ রপ্তানি করতে না পারার বিষয়ে হতাশা প্রকাশ করা হয়েছে। ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, “২০২৩ সালে ৩,৯৫০ মেট্রিক টনের মধ্যে মাত্র ৫৮৭ মেট্রিক টন, ২০২২ সালে ২,৯০০ মেট্রিক টনের মধ্যে ১,৩০০ মেট্রিক টন এবং ২০২১ সালে ৪,৬০০ মেট্রিক টনের মধ্যে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল।”

সংগঠনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত চিঠিতে অনুমোদিত পরিমাণের সম্পূর্ণ রপ্তানি না হওয়ার কারণ হিসেবে ৩০ থেকে ৪৫ দিনের সীমিত সময়সীমাকে দায়ী করা হয়েছে। তারা অনুরোধ করেছেন, “দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক।”

চিঠির শেষে, ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ অন্তর্বর্তী সরকারের এক বছর সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়েছে এবং বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাতকড়া–শিকলে ৭৫ ঘণ্টা: যুক্তরাষ্ট্র থেকে ফেরত বাংলাদেশিদের রোমহর্ষক বর্ণনা

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদে শোক বইতে সই করলেন ইসহাক দার

রিজভীর জাল স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

এখন উত্তাল শাহবাগ

অন্ধভাবে কোনো দেশের পক্ষ নেওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বগুড়া-৬ আসনের সাবেক অবৈধ আওয়ামী সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেফতার

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

বান্দরবানে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ১৬ আসামির রায় আজ