বুধবার , ২২ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিটি কলেজে সংঘর্ষ: জামায়াতের উদ্বেগ ও বিচার দাবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২২, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

Spread the love

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে দেয়ালচিত্র বা গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরওয়ার। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে মিঞা গোলাম পরওয়ার অভিযোগ করেন, ছাত্রদলের একদল কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে, যাতে বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করে দেওয়ার মতো নৃশংসতাকে তিনি পূর্বপরিকল্পিত হামলা হিসেবে অভিহিত করেন। তিনি স্পষ্ট করে বলেন, মতভিন্নতা থাকতে পারে, কিন্তু অস্ত্রের ভাষায় তার বহিঃপ্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন যে, এ ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে গ্রাফিতিতে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনার সূত্রপাত হয়, যা বিকেলে রণক্ষেত্রে রূপ নেয়। নগরীর নিউমার্কেট মোড় এলাকা থেকে ছাত্রশিবিরের একটি মিছিল কলেজের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুনরায় সংঘর্ষ বাধে। হেলমেট পরিহিত এবং ধারালো অস্ত্রধারী দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে তিন দিনের বিরতির পর ফের যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি হামলা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৮৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা নয়, ডিসেম্বরেই নির্বাচন চাই: তারেক রহমান

শাকিব খানকে চাপাবাজ বললেন এক ভক্ত!

শুরু হলো সেই ‘লাল জুলাই’

প্রাথমিকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ ও ‘সংস্কৃতি’ বিষয়ক বই

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে; স্বরাষ্ট্র উপদেষ্টা