শুক্রবার , ১ মে ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল : তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ

Spread the love

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত বছরগুলোতে বন্ধ হয়ে যাওয়া দেশের সকল কলকারখানা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত শাসনামলে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং অর্থনীতিকে লুটপাটের কেন্দ্রে পরিণত করা হয়েছিল। জনগণের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী শ্রমিকদের কল্যাণে বেশ কিছু নতুন উদ্যোগের কথা জানান। তিনি উল্লেখ করেন, এখন থেকে শ্রমিকদের পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করা হবে এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফসহ তাদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল করতে এবং কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করতে দেশব্যাপী খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার কথা জানান তিনি। ‘খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে একটি সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী রাষ্ট্র গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

জোড়া গোল করে মেসিকে ধরে ফেললেন এমবাপ্পে 

মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধির সিদ্ধান্ত

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

মৌলভীবাজারে মনু নদীর বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ১৮ হাজার যুবককে দক্ষ করা হবে: ড. আসিফ নজরুল

উদ্বোধনের পরদিনই অন্ধকারে মওলানা ভাসানী সেতু

চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা করছে র‍্যাব

দুদকের মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান