সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সোমবার গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৮, ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

Spread the love

গণভবনকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণের জন্য উপদেষ্টাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার গণভবন পরিদর্শনের সময় এই নির্দেশ দেন তিনি।

‘গণভবনে ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে’ বলে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গণভবনের ধ্বংসাবশেষ পরিদর্শনকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তার (শেখ হাসিনা) দুঃশাসনের স্মৃতি এবং জনগণ যে ক্ষোভ প্রকাশ করেছিল, যখন তারা তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল, সেসব জাদুঘরের রাখা উচিত হবে।

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মুহূর্ত পর ৫ আগস্ট গণভবনে কয়েক লাখ বিক্ষোভকারী হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং খুনি হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ নোট লিখে তাদের ক্ষোভ প্রকাশ করে।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘর, যেখানে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধীকর্মীকে আটক করেছিল, তার একটি রেপ্লিকাও গণভবনের জাদুঘরে নির্মাণ করা উচিত।

তিনি বলেন, আয়নাঘরের উচিত দর্শকদের গোপন বন্দিদের নির্যাতনের কথা মনে করিয়ে দেওয়া।

গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

অধ্যাপক ইউনূস উপদেষ্টাদের জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে শুরু হওয়া হাসিনার শাসনের অপকর্মগুলো জাদুঘরে যত্ন সহকারে সংরক্ষণ করা হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ জনপ্রশাসন গড়তে প্রধানমন্ত্রীর মেধাভিত্তিক জনবলের ওপর জোর

ইরানের ওপর হামলায় ব্রিটেনের সংশ্লিষ্টতা অস্বীকার

ভারতীয় নাগরিকদের জন্য ফ্রান্সের ট্রানজিট ভিসা মওকুফ

হংকংয়ে ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

ঈদুল আজহা ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ভর্তি অনিয়মে রাব্বানী ছাত্রত্ব হারালেন

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

নির্ধারিত সময়েই নির্বাচন চায় জামায়াত; হাদির খুনিদের দেশের শত্রু আখ্যা দিলেন ডা. শফিক

অন্তর্বর্তী সরকারের ‘আখের গোছানো’ নিয়ে সামান্তা শারমিনের ক্ষোভ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে