মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (VVIP) প্রটোকল ছাড়াই সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের প্রভাবে রাজধানীর যানজট পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সড়কে যানবাহনের গড় গতিবেগ আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ছিল ঘণ্টায় ৪.৫ কিলোমিটার, যা প্রায় পায়ে হাঁটার গতির সমান। কিন্তু গত ১৪ দিনে প্রধানমন্ত্রী নিজে ট্রাফিক সিগন্যাল মেনে চলায় এবং তাঁর অনুসরণে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা প্রটোকল ছাড়া যাতায়াত করায় এই গতি বেড়ে ঘণ্টায় ৫.৩ কিলোমিটারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিবেদনটি পর্যবেক্ষণ করেছেন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। প্রটোকল সংস্কৃতির এই পরিবর্তনে সড়কে দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকার প্রবণতা কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু

মঙ্গলবার সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ থাকবে

সিলেটে এক বাসায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাংবাদিক তুহিন হত্যায় ‘হানিট্র্যাপ’ চক্রের যোগসাজশ, আটজন শনাক্ত

ব্যাচেলর পয়েন্টের আলোচিত লামিমা লাম এখন রানা বর্তমানের নির্মানে

পোস্টাল ব্যালট কারচুপি ও বৈষম্যের অভিযোগ নজরুল ইসলাম খানের

গাজা অভিযানে সেনা সংকটে ইসরায়েল, রিজার্ভ সদস্যদের বিক্ষোভ

বজ্রপাতে দেশে ১২ জনের মৃত্যু

দুর্বৃত্তের গুলিতে নিহত মুসাব্বির, সিসিটিভি ফুটেজ প্রকাশ