সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
Sawkat Shihan
আগস্ট ৩১, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

Spread the love

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

সর্বশেষ - অপরাধ