রবিবার , ৮ জুন ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৮ জুন) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাদের শুভেচ্ছা বিনিময়ের চিঠিগুলো প্রকাশ করা হয়।

৪ জুন পাঠানো শুভেচ্ছাবার্তায় নরেন্দ্র মোদি বলেন, “এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করেন। এটি আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।” ভারতীয় প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের সুস্বাস্থ্য ও সুস্থতাও কামনা করেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার উত্তরে শুক্রবার (৬ জুন) ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পবিত্র ঈদুল আজহার এই শুভ উপলক্ষে আপনার (মোদি) চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ, যা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক মূল্যবোধকে প্রতিফলিত করে। আমি এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাকে এবং আপনার মাধ্যমে ভারতের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।”

ড. ইউনূস আরও বলেন, “পবিত্র ঈদুল আজহা এমন একটি উৎসবের সময়, যা মুসলিম সম্প্রদায়কে উৎসব, ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় একত্রিত করে এবং বিশ্বব্যাপী জনগণের বৃহত্তর কল্যাণের জন্য একসাথে কাজ করতে আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার চেতনা আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করতে নির্দেশনা দেবে।”

তিনি মোদির সুস্বাস্থ্য ও সুখ এবং ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে তার বার্তা শেষ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরু, শান্তির আহ্বান গুতেরেসের

শিশুদের হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

আদালত অবমাননা মামলায় হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ

নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আসছে: প্রধান উপদেষ্টা

শতকোটি টাকার প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি

চোরাই মোবাইল উদ্ধারে পুলিশের ওপর হামলা, পাঁচজন আহত

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

ইসরায়েলে এক ঘণ্টায় ৬ দফা হামলা, এরপর যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

বিজয়ের শেষ ছবি ‘জননায়ক’ প্রি-রিলিজে রেকর্ড আয়

যুক্তরাষ্ট্রের চাপের মাঝেই এসসিও দেশগুলোর সঙ্গে অস্ত্র সক্ষমতা ভাগে প্রস্তুত ইরান