শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

যুক্তরাষ্ট্রের বিশেষ ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশি ফেরত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্নের পর তাদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন ও জরুরি সহায়তা দেওয়া হয়।

চলতি বছরের জুনে ৪২ জন এবং মার্চ–এপ্রিলের মধ্যে কমপক্ষে ৩৪ জনকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছিল। এ নিয়ে ২০২৪ সালের শুরু থেকে আগস্ট পর্যন্ত ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

তবে এবার ফেরত আসা ব্যক্তিদের কারো হাত বা পায়ে শেকল বেঁধে আনা হয়নি বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। ফেরত আসাদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর; বাকিরা কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ৩৯ জনের মধ্যে ৩৪ জন বিএমইটি ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়ে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন। বাকি পাঁচজনের দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে যান এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিটি ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর ওপর ৪৩টি হামলার দাবি হিজবুল্লাহর

সৌদি আরবে ওমরাহ যাত্রীদের দুর্ঘটনা: ৪২ জনের মৃত্যু

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

‘মানুষ কীভাবে এত সুন্দর হয়, অঞ্জনা ছিল পরীর মতো’ : ইলিয়াস কাঞ্চন

নতুন বাজেটে বাড়ছে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ

ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ভয়াবহ লোডশেডিংয়ে সিলেটবাসী বিপর্যস্ত

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

ঘন কুয়াশায় ৮ ফ্লাইটে অবতরণ সম্ভব হয়নি