বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

এভিয়েশন হাব গড়তে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, জাপান বাংলাদেশের একজন বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

বুধবার সকাল ১০টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এ সময় তিনি এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান। পরে বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বিষয়টিও গুরুত্ব পায়। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে টার্মিনাল-৩ উদ্বোধনে সরকার বদ্ধপরিকর। এজন্য দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা প্রয়োজন।

মন্ত্রী জানান, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় টার্মিনালের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘লেটার অব অ্যাস্যুরেন্স’ নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে।

সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে টার্মিনাল-৩ চালুর প্রস্তুতি এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

এ ছাড়া বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নেও জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন খাতে আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ প্রস্তাব দেওয়ার আহ্বান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসিতে এবার ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

অভ্যন্তরীণ বিষয়ের ক্ষেত্রে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত নয়: নিরাপত্তা উপদেষ্টা

বিনা খরচে দেশে আসবে মালদ্বীপ প্রবাসীদের মরদেহ

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন সূচনা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে ৬৯.৮৩% ভোট, চলছে গণনা

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি

সহায়তার বদলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

নতুন পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেবে ইসি