মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশ পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ পুলিশ প্রশাসনে গতিশীলতা আনয়ন ও প্রশাসনিক পুনর্বিন্যাসের লক্ষ্যে চারজন উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) মোট ১৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। আজ মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, এটিইউর পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পদায়নসহ অন্যান্য কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি

ঈদুল আজহার অগ্রিম রেল টিকিট বিক্রি শুরু, আজ মিলছে ২৭ মে’র টিকিট

“জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, যান চলাচলে ডিএমপির নিয়ন্ত্রণ নির্দেশনা

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান সেনার অভিযান: ‘ভারতীয় মদদপুষ্ট’ ৩০ জঙ্গি নিহত

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল

রমজান ঘিরে বিশেষ কৌশল হাতে নিয়েছে আওয়ামী লীগ

দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু