শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভূমিকম্পে সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সাবস্টেশন সাময়িক বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ

Spread the love

শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে দেশের সাতটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি গ্রিড সাবস্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বিপিডিবি ও পিজিসিবি সূত্রে জানা যায়, তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় গ্রিডে বড় ধরনের প্রভাব পড়েনি। পরিস্থিতি স্থিতিশীল করতে কিছুটা সময় লাগবে।

বিপিডিবি জানিয়েছে, ভূমিকম্পের পর বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি গ্রিড সাবস্টেশন বন্ধ রয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে আছে— সামিটের বিবিয়ানায় ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা-৩ (৪০০ মেগাওয়াট), আশুগঞ্জে ২২৫ মেগাওয়াট, ৫৫ মেগাওয়াট ও ৫০ মেগাওয়াটের তিনটি ইউনিট, চট্টগ্রামের এসএস পাওয়ার ৬০০ ইউনিটের একটি কেন্দ্র এবং সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট কেন্দ্রের ৭৫ মেগাওয়াট ইউনিট। এছাড়া ঘোড়াশালের গ্রিড সাবস্টেশন অগ্নিকাণ্ডের কারণে ২৩০ কেভি, ১৩২ কেভি ও ৩৩ কেভি লাইনও বন্ধ হয়েছে।

বিপিডিবি জানিয়েছে, আরও কিছু কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে এবং এসব কেন্দ্র চালু করতে কিছু সময় লাগবে। তবে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই। সংস্থার পক্ষ থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় তিনদিনের সংঘর্ষে আহত ৩০, আতঙ্কে এলাকাবাসী

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

দীপু দাসের পরিবার একা নয়, সরকার পাশে আছে: শিক্ষা উপদেষ্টা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

নবীনগরে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধ

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দেশপ্রেমিক দোয়া

ফিনল্যান্ডের ঘোষণা: তিন দেশে দূতাবাস কার্যক্রম স্থগিত

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: আমিরাত দূতাবাস