বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে পেপ্যাল: ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট চ্যানেল আনছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে বিসিক আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় এ তথ্য জানান।

গভর্নর বলেন, শুধু উদ্যোক্তা বাড়ানোই যথেষ্ট নয়, তাদের জন্য বাজার তৈরি করতে হবে। চাহিদা না থাকলে উৎপাদন টিকবে না। এজন্য শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ও আইটি-ভিত্তিক সমাধান জরুরি। পেপ্যালের মতো সেবা আন্তর্জাতিক লেনদেন, বিল প্রদানের সুবিধা দেবে এবং বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশে সহায়তা করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তাদের জন্য ২ হাজার কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত। তবে দক্ষতা ও ঋণ আদায়ের সক্ষমতা না থাকলে বরাদ্দ কার্যকর হবে না। পরিবেশবান্ধব শিল্পায়নের গুরুত্বও উল্লেখ করে তিনি বলেন, গ্রিন সার্টিফিকেশন ছাড়া ভবিষ্যতে রফতানি ক্ষতিগ্রস্ত হবে।

গভর্নর আশা প্রকাশ করেন, সঠিক নীতি প্রয়োগে বাংলাদেশের ক্ষুদ্র শিল্প আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুমে সর্বোচ্চ শাস্তি: যাবজ্জীবন বা ফাঁসি

চট্টগ্রাম ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ: পরীক্ষা ও ক্লাস স্থগিত

ইরানে বিক্ষোভে ৪৮ ঘণ্টায় দুই হাজার নিহতের আশঙ্কা

বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের ইঙ্গিত

সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল’: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিএস পরীক্ষার্থীদের সুবিধায় কর্মসূচির সময় পরিবর্তন জামায়াতের

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, যা জানা গেল