শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে মত দিয়েছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়, যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ভোটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে যায়, আর ১২টি দেশ ভোটদানে বিরত থাকে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্পষ্ট সমর্থন। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরদার হলো।

ফিলিস্তিনি নেতা হুসেইন আল-শেখ এটিকে “স্বাধীনতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন। প্রস্তাবে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তি নিশ্চিতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এই রূপরেখাকে ইতোমধ্যে আরব লীগ সমর্থন দিয়েছে, যার ১৭টি সদস্য দেশ জুলাই মাসেই এতে স্বাক্ষর করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্বল্প সময়েই কমবে লোডশেডিং: জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

ইরানে ইসরায়েলি হামলায় দুই দিনে নিহত ১২৮, আহত ৯০০

মনোনয়ন নিয়ে সহিংসতা: বিএনপির চার নেতা বহিষ্কার

জুলাই জাতীয় সনদ নিয়ে সরকারের অবস্থান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ সিলেটি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

হরমুজ প্রণালীর কাছে দুই জাহাজ ডুবল, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

আমিরাত থেকে ইরানের বিলিয়ন ডলার পাওয়ার গুঞ্জন