রবিবার , ১ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে ওই অঞ্চলগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক রুটের যাত্রী আটকা পড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিমানবন্দরে উপস্থিত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ফোনে মন্ত্রীর কাছ থেকে যাত্রীদের দুর্ভোগ ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

আটকা পড়া যাত্রীদের সহায়তায় সিভিল এভিয়েশন ৮০০ জন এবং মন্ত্রণালয় আরও ৫০ জনের থাকার তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করেছে। বিশেষ করে ওমানগামী ৫৩ জন যাত্রী যারা সিলেট থেকে ঢাকায় এসেছিলেন, তাদের হোটেলে থাকা এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে; আজ রোববার তাদের এসি বাসে করে পুনরায় সিলেটে পাঠানোর প্রক্রিয়া চলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকা থেকে ফ্লাইট চলাচল অনিশ্চিত বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা ইউরোপ বা আমেরিকাগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রীদেরও চরম ভোগান্তিতে ফেলেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

সিরিয়ায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত

খালেদা জিয়াকে দেখতে তিন বাহিনী প্রধান উপস্থিতি

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

গণমাধ্যম সংস্কারকে অগ্রাধিকার দেবে বিএনপি: মির্জা ফখরুল

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

পৃথিবীর সঙ্গে ‘যোগাযোগ বিচ্ছিন্ন’ চাঁদে যাওয়া আর্টেমিস-২ এর

৪ মামলায় সাবেক প্রধান বিচারপতির জামিন প্রশ্নে রায় আজ

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাবাদী বিএনপি মহাসচিব