সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৩:১৬ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর শুনানি শেষে আজকের দিন ধার্য করা হয়।

এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন— শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়া হয়। শুনানি শেষে আদালত আজ রায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, এখন কে?

প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২০০ ছাড়াল

ইইউ মিশনের ভোট পর্যবেক্ষণ শুরু

অন্তরবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন – রাষ্ট্রপতি

মালিবাগ-রামপুরা সড়কে ডিএমপির উচ্ছেদ অভিযান

জামিনে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন

নীলফামারীতে ট্রাকচাপায় মা-২ সন্তানসহ নিহত ৪

বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫