বুধবার , ১৩ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ণ
প্রিয়াঙ্কা গান্ধী ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যে কংগ্রেসের ক্ষোভ

Spread the love

ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের বক্তব্যকে অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে জানিয়েছে।

ঘটনার সূত্রপাত কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর এক্স (পূর্বে টুইটার) পোস্ট থেকে। তিনি গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে ভারতের নীরবতা সমালোচনা করেন। এর জবাবে রাষ্ট্রদূত আজার দাবি করেন, প্রিয়াঙ্কার বক্তব্য বিভ্রান্তিকর এবং হামাসই গাজার বেসামরিক হতাহতের জন্য দায়ী।

আজারের এই মন্তব্যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করে। প্রচার ও গণমাধ্যম বিভাগের চেয়ারম্যান পবন খেরা বলেন, কোনো কূটনীতিকের জন্য ভারতের সাংসদকে প্রকাশ্যে আক্রমণ করা নজিরবিহীন।

দলের সাধারণ সম্পাদক জয়ারাম রমেশ অভিযোগ করেন, গাজা সংকটে ভারত সরকার চরম নৈতিক দুর্বলতা দেখিয়েছে। কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ স্মরণ করিয়ে দেন, ভারত প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

সাংসদ সাকেত গোকলে অভিযোগ করেন, সরকারই রাষ্ট্রদূতকে বিরোধী সাংসদকে আক্রমণের সুযোগ দিয়েছে। আর সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি মন্তব্য করেন, গণহত্যাকারী শাসনের রাষ্ট্রদূতের এমন আচরণ গুরুতর কূটনৈতিক পদক্ষেপের যোগ্য হলেও সরকার এতে সন্তুষ্ট।

সর্বশেষ - অপরাধ