শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নবম পে-স্কেল দাবিতে যমুনা অভিমুখে মিছিল, পুলিশের জলকামান নিক্ষেপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ণ

Spread the love

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগে বিক্ষোভকারী সরকারি কর্মচারীদের মিছিলে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভুখা মিছিল’ শুরু করলে এই সংঘর্ষ বাধে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশের কথা থাকলেও সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে গিয়েছেন। তারা অবিলম্বে বেতন বৈষম্য দূর করে গেজেট কার্যকরের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত