মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা–আরিচা সড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ

Spread the love

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী যাত্রী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ ভয়াবহ ভোগান্তিতে পড়েন। আটকে যায় অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য এবার আগের যেকোনো সময়ের চেয়ে কম সময় দেওয়া হয়েছে। প্রথমবার লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি ‘অন্যায় ও বৈষম্যমূলক’ বলে দাবি করেন তারা।

তারা জানান, পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। ২৭ নভেম্বরের নির্ধারিত পরীক্ষা পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জকসু নির্বাচনে ৩৪ পদে রেকর্ডভাঙা ৩১২ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ভোটের চূড়ান্ত প্রস্তুতিতে দেশ, প্রস্তুত ১২.৭৭ কোটি ভোটার

স্মার্ট কৃষি ও ‘কৃষক কার্ড’: কৃষিখাতে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ অবস্থা

উত্তরা বিমান বিধ্বস্ত: এফ-৭ বিজিআই’তে কী ঘটেছিল?

যুক্তরাষ্ট্রে হারিকেনের তাণ্ডব, প্রাণ গেল ৪ জনের

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সরকারি হাসপাতালে চিকিৎসকের ১১ হাজার ৪৯৫ পদ শূন্য