বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রদ্ধা-ভালোবাসা, চোখের জলে স্বামীর পাশে সমাহিত বেগম খালেদা জিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ

Spread the love

জিয়াউর রহমানের পাশে শায়িত খালেদা জিয়া লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় ও রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান এবং ভারত, পাকিস্তান ও ভুটানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা শরিক হন। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা মানুষের ভিড় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কারওয়ান বাজার ও বিজয় সরণি পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে পরিণত হয়েছিল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চুক্তি না হলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকি ট্রাম্পের

তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহীরা

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন তারেক রহমান

ইরানের ১০ দফা প্রস্তাব: আলোচনার টেবিলে তেহরানের কঠোর শর্ত

বিশ্বকাপের ফাইনালে থাকছেন ট্রাম্প, বিজয়ীদের হাতে তুলে দেবেন ট্রফি

মির্জা আব্বাস: জুনের প্রথম সপ্তাহে দেশে ফেরার সম্ভাবনা

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট

৩৬৯ কেন্দ্রে বিশৃঙ্খলা, ১৩ স্থানে ভোট বাধাগ্রস্ত—ইসি

ভোটকেন্দ্রের আশপাশে ৪০০ গজে কোনো ক্যাম্প বসানো যাবে না

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির কর্মসূচি ঘোষণা