মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ

Spread the love

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে মন্ত্রণালয়ের বাংলা নাম হবে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়।

১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ নামে মন্ত্রণালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।

এবার বাংলা নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।

সর্বশেষ - অপরাধ