বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সয়াবিন তেলের দাম আবার বাড়ল, লিটারপ্রতি ১৯৯ টাকা নির্ধারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ১:২২ অপরাহ্ণ

Spread the love

দেশে ভোজ্যতেলের বাজারে আবারও দাম বেড়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে ৪ টাকা বৃদ্ধি করে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি দেশের আমদানিনির্ভর পণ্যে পড়ছে। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারদরের চাপ স্থানীয় বাজারেও পড়েছে।

তিনি আরও জানান, রমজান মাস থেকেই আমদানিকারক ও রিফাইনাররা মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ বিবেচনায় নিয়ে সরকার আংশিক মূল্য বৃদ্ধি করেছে।

সরকারের আশা, এই মূল্য সমন্বয়ের ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং ব্যবসায়ীদের লোকসান কিছুটা কমবে। নতুন নির্ধারিত মূল্য আজ থেকেই কার্যকর হবে এবং এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে ব্যবসায়ী প্রতিনিধিরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারদর, পরিবহন, খালাস ও প্রক্রিয়াজাতকরণ ব্যয়সহ বিভিন্ন কারণে এখনও তাদের লোকসান হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় জেলের জালে ২৬ কেজির পাঙাশ, বিক্রি ৬৭ হাজার টাকায়

ফুটবলকে বিদায়ের সময় চূড়ান্ত করে ফেলেছেন নেইমার!

১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

ভূমিকম্পে সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সাবস্টেশন সাময়িক বন্ধ

ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

শহিদ হাদি’র কবর জিয়ারত করবেন তারেক রহমান

ইসলামী ব্যাংকে কোনো অবৈধ হস্তক্ষেপ হয়নি: বাংলাদেশ ব্যাংক গভর্নর

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট দুই শতাধিক ট্রাক আটকে

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট: দুই শতাধিক ট্রাক আটকে

রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে উপাচার্য বাসভবন ঘেরাও

ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপিপ্রার্থী আবিদের আইডি ডিজেবল