বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডাকসু নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ও ইশতেহার।

বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার বটতলায় ইশতেহার ঘোষণা করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। ইশতেহারে তিনি ১০ দফা অঙ্গীকার উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, নিরাপদ ও নারী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠন, কারিকুলাম ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কার্যকর ডাকসু গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি।

ইশতেহার ঘোষণার পর ছাত্রদলের তৃতীয় দিনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। বটতলা থেকে কলাভবন হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন প্রার্থীরা। প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত