সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে যা বললেন আসিফ মাহমুদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো আসন্ন নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। তবে নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ না নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে অংশগ্রহণ না করলেও তিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নাহিদ ইসলাম আরও জানান, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ