বুধবার , ১৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ

Spread the love

ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার হোটেলের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনাক্ত হওয়া পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ইতোমধ্যে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছেন। স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিহত পরিবারের সদস্যদের শনাক্ত করার কাজ সম্পন্ন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন। কলকাতায় বাংলাদেশ মিশন ইতোমধ্যে দেশে অবস্থানরত তাঁদের স্বজনদের সাথে যোগাযোগ স্থাপন করেছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ামাত্রই মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। মরদেহ হস্তান্তরের ক্ষেত্রে কোনো পরিবার যদি পরিবহন খরচ বহনে অপারগতা প্রকাশ করে, তবে সে ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহায়তার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলেও নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত