বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:১৩ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

তার আগমনকে ঘিরে বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৭টার কিছুক্ষণ আগে তারেক রহমানের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি বিমানবন্দরে পৌঁছেছে। এই গাড়িতেই তিনি বিমানবন্দর থেকে পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।

গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাকে বিদায় জানানোর পর তিনি চেক-ইন সম্পন্ন করে রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ফ্লাইটে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দলের প্রায় ৫০ জন নেতাকর্মীও একই ফ্লাইটে দেশে ফিরছেন। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবে।

ঢাকায় পৌঁছে ভিআইপি লাউঞ্জে সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা গ্রহণের পর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এদিকে, তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ভোর থেকেই জনসমাগম শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের

বিশ্বকাপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের দলের ইঙ্গিত

হাদি হত্যা মামলায় দুই সহযোগী মেঘালয়ে গ্রেফতার

ডাকসু নির্বাচন সফল হওয়ায় উপাচার্যের কৃতজ্ঞতা প্রকাশ

‘পাকিস্তানের বিরুদ্ধে দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভারতের ভূগোল বদলে যাবে’

উত্তরায় বিমান বিধ্বস্ত: সন্তানদের খোঁজে ছবি হাতে হাসপাতালে স্বজনরা

আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিল বাংলাদেশ

ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্রকে থামানো যাবে না—প্রধান উপদেষ্টার দৃঢ় ঘোষণা

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ