বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

Spread the love

ক্রমশ দর্শকদের প্রিয় হয়ে উঠছেন বাংলা নাটকের নতুন মুখ প্রিয়ন্তি উর্বী। এ কারণে একের পর এক নাটকে পাওয়া যাচ্ছে তাকে। গত মাসে হঠাৎ করে বিয়ে করে ফেলেছেন এই উঠতি তারকা। নববধু ও বর এবার যাচ্ছেন হানিমুনে! কিন্তু হানিমুনের জন্য কেন মালয়েশিয়া বেছে নিলেন তারা?

গত ২৭ ডিসেম্বর বিয়ে করেন উর্বী ও সালমান আহমেদ। এবার মধুচন্দ্রিমা উদযাপনে মালয়েশিয়া যাচ্ছেন তারা। বেশ কয়েকটি দেশ ঘুরেছেন উর্বী। তবু এত দেশ থাকতে হানিমুনের জন্য মালয়েশিয়াকে বেছে নিলেন কেন? জানতে চাইলে উর্বী বলেন, ‘সালমান সাড়ে তিন বছর মালয়েশিয়ায় পড়াশোনা করেছে। হানিমুনে তার ছাত্রজীবনের স্মৃতিঘেরা জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেখাবে। এই কারণেই হানিমুনের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া।’

বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিয়ের প্রস্তাব। এতটাই সংক্ষিপ্ত ছিল এই জুটির বিয়ের সফর। গুলশানের এক রেস্তোরাঁয় গায়েহলুদ, আজাদ মসজিদে কাবিনামায় স্বাক্ষরের পর দুপুরে বাংলামোটরে আরেক রেস্তোরাঁয় ছিল বিয়ের অনুষ্ঠান। উর্বী জানালেন দশ দিন পর ঢাকায় ফিরে কাজে ডুব দেবেন তিনি। বিয়ের পরের দিনগুেলা কেমন কাটছে? জানতে চাইলে এই মডেল ও অভিনয়শিল্পী বলেন, ‘সংসারের টুকিটাকি কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শাপলা কলি প্রতীকে ইসির নিবন্ধন পেল এনসিপি

প্রার্থীর যোগ্যতা–অযোগ্যতা নির্ধারণে ইসির নতুন পরিপত্র

প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরাতে ভারত বাধ্য

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাউদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে: প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক আহ্বান, নেতৃত্বে ফ্রান্স ও ১৪ দেশ

১০ বা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন

৮ হাজার কোটি টাকা ব্যয়ে হাই-টেক পার্ক ঢেলে সাজানোর উদ্যোগ

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন