সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিচার বিভাগের কাঠামোগত স্বাধীনতায় নতুন ধাপ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ জারি করেছে সরকার। রবিবার রাতে গেজেট প্রকাশের মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো।

অধ্যাদেশে বলা হয়েছে, সংবিধানের ২২, ১০৯ ও ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্য বাস্তবায়ন ও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও শৃঙ্খলা নিশ্চিত করতে এই সচিবালয়ের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। সংসদ ভেঙে যাওয়ায় রাষ্ট্রপতি সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ অধ্যাদেশ জারি করেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. মোয়াজ্জেম হোছাইন বলেন, অধ্যাদেশ জারির মধ্য দিয়ে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এখন অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট কার্যপ্রণালির পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে।

গত ২৭ অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে সচিবালয় প্রতিষ্ঠার খসড়া প্রস্তাব সরকারে পাঠানো হয়। পরে উপদেষ্টা পরিষদ ২০ নভেম্বর অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেয়। সুপ্রিম কোর্ট বলেছে, দীর্ঘদিনের প্রত্যাশিত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকার আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পরাজয় নিশ্চিত, বলছে ৮০টি থিংকট্যাংক

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

আলুর ন্যূনতম দাম ২২ টাকা, ৫০ হাজার টন কিনবে সরকার

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব

হাদি হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতি, যৌথ সংবাদ সম্মেলনে আসছে বিস্তারিত তথ্য

একদিনে সড়কে ঝরল ২৮ প্রাণ

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড় ও ভূমিধসের শঙ্কা