শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়াকে দেখতে আবারো হাসপাতালে ডা. জুবাইদা রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ

Spread the love

লন্ডন থেকে ফিরে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে দেখতে গেলেন তারেক রহমানের স্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শনিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে জুবাইদা রহমানের গাড়ি হাসপাতালের ফটক দিয়ে প্রবেশ করতে দেখা যায়।

জুবাইদা রহমান গতকাল শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। দেশে ফিরেই দুপুর ১২টার দিকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান শাশুড়িকে দেখতে। সেখানে তিনি প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় কাটান। এরপর বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে তার পৈতৃক বাসায় যান এবং রাতে আবারও হাসপাতালে ফেরেন। উল্লেখ্য, ঢাকায় আসার আগে থেকেই তিনি ভার্চুয়ালি খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে যুক্ত থেকে চিকিৎসা প্রক্রিয়ায় সহায়তা করছিলেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৪ দিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা কার্যক্রম চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে পাঠানো হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রস্তাবিত ৭ কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষেই আসছে তফসিল

আশিক গুলিবিদ্ধ মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

আমার সোনার বাংলা’ গেয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিশ্বভারতীতে বিক্ষোভ

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

মারা গেছেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র