শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কারে সরকারের ৬ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের ৯৪৭টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান মেরামতের জন্য মোট ৬ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে। নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী স্থানীয় প্রশাসনের প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে জরাজীর্ণ ভবনের দরজা-জানালা মেরামত, ছাদের লিকেজ বন্ধ, বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজ করবে শিক্ষা প্রকৌশল অধিদফতর (ইইডি)। ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।

সংস্কারকাজের স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে দুই স্তরের শক্তিশালী তদারকি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, সিটি করপোরেশন এলাকায় যেখানে ইউএনও নেই, সেখানে শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলীকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত তথ্য চেয়ে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছিল। ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহারের জন্য ডিডিও (DDO) অনুমোদন দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের বিশেষ পরিকল্পনাও গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢালাও আসামির ফাঁদে জুলাই আন্দোলনের মামলা: ২ বছরেও মেলেনি ইমন হত্যা মামলার চার্জশিট

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজনীতির হিসাব-নিকাশ বদলে দিচ্ছে তারেক রহমানের পথসভা

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

যুদ্ধের সময়সীমা ঠিক করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে

বিদেশি পর্যটক বাড়াতে থাইল্যান্ডে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

মাদক সম্রাটকে হত্যার জেরে উত্তাল মেক্সিকো, ২৫ ন্যাশনাল গার্ড নিহত 

আজ স্মৃতিসৌধ ও শহীদ জিয়ার সমাধিতে তারেক রহমানের সফর

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা