শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ৯, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ

Spread the love

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানূর হোসেন (৩৫) নামে যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় তার সহযোগী আব্দুল মোমিন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে এবং যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় একটি মসজিদের ওয়াজ মাহফিলের সংগৃহীত অর্থের হিসাব নিয়ে ইয়ানূরের সঙ্গে একই এলাকার মোস্তফা নামের এক ব্যক্তির বিরোধ চলছিল। এ দ্বন্দ্বকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার রাতে ইয়ানূর ও মোমিন বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলার শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইয়ানূরের মৃত্যু হয়। আহত মোমিনকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে এটি মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বিকেলে সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহতের পরিবার এখনো মামলা করেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা

নেইমারের অটোগ্রাফ করা বল চুরি: ভক্তকে ১৭ বছরের কারাদণ্ড

ইলেকট্রিক স্কুল বাসে শুল্কমুক্ত আমদানির সুযোগ

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠনের আত্মপ্রকাশ আজ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

ছুটির দিনে প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহারের পেছনের কারণ

ঢাকা-তেহরান সরাসরি বিমান চলাচলের প্রস্তাব ইরানের

বিসিবির নির্বাচন অক্টোবরে, কোচিং ও বিপিএলে বড় পরিবর্তন

বিশ্বকাপ ২০২৬: কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিল কানাডা, জোনাথন ডেভিডের হ্যাটট্রিক