বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন জেলেনস্কি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার জাতিসংঘের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের দ্বিতীয় দিনের ভাষণে তিনি বলেন, “যারা দীর্ঘদিন যুদ্ধের মধ্যে আছে, তারা জাতিসংঘ বা বৈশ্বিক ব্যবস্থার কাছ থেকে আসলে কী আশা করবে? শুধু বিবৃতি আর বিবৃতি!”

জেলেনস্কি গাজা, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধকে বর্তমান সময়ের প্রধান সংকট উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের অভাবের সমালোচনা করেন। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্রই পরিস্থিতি বদলাতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি জানান, রাশিয়ার স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা এই সংস্থাকে অকার্যকর করে তুলেছে। তার মতে, আন্তর্জাতিক আইন কেবল তখনই কার্যকর হয়, যখন শক্তিশালী মিত্ররা সেটি রক্ষায় প্রস্তুত থাকে।

এর আগে অধিবেশনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, তার মধ্যস্থতায় বিশ্বজুড়ে সাতটি যুদ্ধবিরতি সফল হয়েছে, অথচ জাতিসংঘ কোনো ভূমিকা রাখেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩, দুই হামলাকারীর মরদেহ উদ্ধার

ভারতে চলন্ত রাজধানী এক্সপ্রেসে ট্রেনে ভয়াবহ আগুন

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

নারী-শিশুকে যৌন হয়রানি করলে পুরুষের শাস্তি দ্বিগুণ হবে

বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, পরীক্ষা বন্ধ অনেক প্রতিষ্ঠানে

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে বাংলাদেশি জাহাজের যাত্রা শুরু

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা: এককভাবে লড়ার প্রস্তুতি

অ্যালেনবি ক্রসিংয়ে বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি নিহত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার