সোমবার , ১ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

Spread the love

শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে নিয়মিত অভিযান চালাতে হবে। বাজার, শপিং মল এবং ফুটপাত এলাকায় কঠোর নজরদারি ও জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে অভ্যাস পরিবর্তনের ওপরও জোর দেন তিনি।

সোমবার আগারগাঁওয়ের এনআইএলজিতে সিটি করপোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজের শব্দনিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। পাশাপাশি বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।

রিজওয়ানা হাসান আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে এনআইএলজির মহাপরিচালক ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বক্তব্য দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত