শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গোপালগঞ্জ সহিংসতা: নিহতের সংখ্যা বেড়ে ৫, গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৫:৩১ পূর্বাহ্ণ

Spread the love

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সংঘর্ষ ও হামলায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে গত বুধবারের ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

গোপালগঞ্জ সদর থানাধীন চৌরঙ্গী লঞ্চ ঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন রমজান মুন্সী, যিনি গোপালগঞ্জ জেলার থানাপাড়া গ্রামের মৃত আকবর মুন্সীর ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। রমজান মুন্সীর ডান হাতের কব্জির উপর এবং ডান পাশের বগলে গুলি লেগেছিল। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বুধবারের সংঘর্ষ ও হামলায় ওইদিনই আরও চারজন নিহত হয়েছিলেন। তারা হলেন- গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৯), শানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।

এ ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) নামে আরও দুইজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকারি প্রশিক্ষণে ভাতা ও সম্মানি দ্বিগুণ

জাতিসংঘে সিরীয় প্রেসিডেন্ট: ইসরায়েলের হামলা নতুন সংকট ডেকে আনছে

খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বেতনের ১০% সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রীর : স্বাস্থ্যমন্ত্রী

আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

ডাকসু নির্বাচনে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

সংবিধান বাতিল করে জুনে গণপরিষদ নির্বাচনের দাবি বিপ্লবী পরিষদের

জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতেই চায় বিএনপি: দুদু

ব্যাংক হিসাব জব্দ মমতাজের