মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সৌদির যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং সামরিক অস্ত্রাগারে সফল হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহী গোষ্ঠী। গত সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, লোহিত সাগরে সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপসহ বেশ কয়েকটি নৌযানে নিখুঁতভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই হামলায় কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকি নৌযানগুলোতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এর পাশাপাশি ইয়েমেনের মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ঘাঁটিতে অবস্থিত সৌদি জোটের একটি অস্ত্রাগারেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে হুতিদের পক্ষ থেকে জানানো হয়। তবে এই ব্যাপক ক্ষতির দাবির বিষয়ে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুতিরা সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করার পর থেকেই সৌদি জোটের সঙ্গে তাদের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত চলে আসছে। সম্প্রতি ২০২৩ সালে গাজা সংঘাত শুরুর পর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে গোষ্ঠীটি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের নজর পাকিস্তানে, লকডাউনে ইসলামাবাদ

শাবিপ্রবিতে ক্রিকেট ফাইনাল নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫

মেট্রোরেল যাত্রায় মাস্ক আবশ্যক: ডিএমটিসিএল

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাহবাগে ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ: ৪ সংবাদকর্মী আহত

জামায়াত ১০ বছরে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখেনি: ফখরুল

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক