রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হজ ব্যবস্থাপনা ২০২৫: অর্থ ফেরত পাবেন হাজীরা, ২০২৬-এ খরচ কমবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

Spread the love

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী করার চেষ্টা করছে। রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী মৌসুমের পরিকল্পনাসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন।

উপদেষ্টা জানান, “হ হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, তাদের জন্য একটি সম্মানজনক ও সহজ হজ নিশ্চিত করা আমাদের প্রধান উদ্দেশ্য। ব্যয় কমানোর পাশাপাশি আমরা সেবার গুণগত মান বজায় রাখতেও বিশেষ গুরুত্ব দিচ্ছি।” তিনি আরও বলেন, ২০২৬ সালের হজের খরচ কমানোর জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং নভেম্বর মাসেই সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে।

ড. খালিদ হোসেন আরও ঘোষণা করেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমের ৪,৯৭৮ জন হাজির প্রত্যেকে ৮ কোটি ২৮ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত পাবেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে অংশগ্রহণ করেন। ২৯ এপ্রিল হজযাত্রা শুরু হয় এবং শেষ ফ্লাইট ৩১ মে সৌদি আরবের উদ্দেশে যায়। ৫ জুন হজ অনুষ্ঠিত হয় এবং ফিরতি ফ্লাইট ১০ জুলাই শেষ হয়।

তবে, এবারের হজে সৌদি আরবে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন অনুযায়ী, বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল এসব মৃত্যুর প্রধান কারণ।

ব্রিফিংয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হজ কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুদ্ধবিরতির পরই আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৬

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

লেবাননে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

ভালোবাসা দিবসে ” রোদের মায়ায় ” নিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জয় চৌধুরীর

ট্রেনের সঙ্গে মাছবোঝাই ট্রাকের ধাক্কা, ১০ বগি ক্ষতিগ্রস্ত

যে মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মানিক

ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন