বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

র‌্যাব বিলুপ্তির পর নতুন আইনে এসআরবির আনুষ্ঠানিক যাত্রা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ

Spread the love

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির পর নতুন আইনি কাঠামোর অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)

ইউনিটটির অভিযানিক কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন এসআরবির মহাপরিচালক আহসান হাবীব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এসআরবি সদর দপ্তরে উপস্থিত সদস্যদের সঙ্গে সরাসরি এবং দেশের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এ সময় আনুষ্ঠানিকভাবে এসআরবি ফোর্সের কার্যক্রম শুরুর ঘোষণা দেন মহাপরিচালক।

আহসান হাবীব বলেন, নতুন আইনের আলোকে এসআরবির সব অভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি সদস্যকে ন্যায়-নিষ্ঠা, সততা ও দেশপ্রেমের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

মহাপরিচালক জানান, নতুন আইনের আলোকে এসআরবির লোগো, পতাকা ও পোশাক পরিবর্তনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের অনুমোদনক্রমে শিগগিরই এসব পরিবর্তন বাস্তবায়ন করা হবে।

জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে এসআরবির প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে সাধারণ মানুষের পূর্ণ আস্থা অর্জনে সক্ষম হবে এসআরবি।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর গেজেট প্রকাশ করা হয়।

এদিকে, র‌্যাবের লোগোতেও পরিবর্তন আনা হয়েছে। লোগোতে থাকা ইংরেজি ‘RAB’ অক্ষর সরিয়ে সেখানে ‘SRB’ লেখা হয়েছে। পাশাপাশি র‌্যাবের ফেসবুক পেজগুলোর নাম পরিবর্তন করে এসআরবি করা হয়েছে। পেজগুলোর প্রোফাইল ছবিতেও ব্যবহার করা হয়েছে নতুন লোগো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত