মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দিন পর ভারত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

Spread the love

হবিগঞ্জের চুনারুঘাট থেকে নিখোঁজের তিন দিন জহুর আলী (৫০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতের খোয়াই জেলার গৌড়নগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জহুর আলী গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মনসুর উল্লার ছেলে। ৫ জানুয়ারি নিখোঁজ হন তিনি।

ভারতের খোয়াই শহরের সাংবাদিক আশিষ চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে খোয়াই থানা পুলিশ সীমান্ত গ্রাম গৌর নগরের রাস্তার পাশে একটি পাকা দেয়ালে ঠেস দিয়ে বসে থাকা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাত নেই। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, খোয়াই মহকুমার তিনটি থানা এলাকায় এমন মানুষ নিখোঁজের কোনো ডাইরি হয়নি।৭২ ঘণ্টা অপেক্ষার পর মরদেহটি বেওয়ারিস হিসেবে সৎকার করা হবে।

এদিকে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তিনদিন আগে জহুর আলী বাড়ি থেকে নিখোঁজ হন। ভারতে পাওয়া মরদেহটি জহুর আলীর বলে নিশ্চিত হওয়া গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারে উৎসবস্থলে সেনা বোমা হামলায় নিহত ৪০

সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

⚖️ দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে ইরান

দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি :তারেক রহমান

https://amarbanglanews24.com/

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

ইশরাকের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ অব্যাহত, জনভোগান্তি চরমে

রংপুরে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির চক্র ধ্বংস, ৭ গ্রেপ্তার

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ হকি দল