শনিবার , ৯ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বামীর নাম জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করলেন নীলা ইস্রাফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

Spread the love

সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়া হাসপাতালের নথিতে স্বামীর নামের স্থলে অন্যের নাম বসানো হয়েছে। তিনি এ ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নীলা রোগীর ভর্তি ফরমের ছবি যুক্ত করে লিখেছেন, ভর্তি হওয়ার দিন তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলেন, ফলে নিজের পরিচয় বা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ন্ত্রণের কোনো সুযোগ ছিল না। ওই সুযোগে সারোয়ার তুষার নামে এক ব্যক্তি হাসপাতালের নথিতে স্বামীর নামের স্থানে নিজের নাম বসান। নীলার ভাষায়, “এটি কোনো ভুল নয়, বরং আইনগতভাবে এটি জালিয়াতি।”

তিনি জানান, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারা অনুযায়ী প্রমাণযোগ্য নথিতে ভুয়া তথ্য প্রদান ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুসারে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।

নীলার অভিযোগ, অনুমতি ছাড়া পারিবারিক পরিচয় বিকৃত করা কেবল সামাজিক মর্যাদায় আঘাত নয়, বরং এটি মানবাধিকার লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার ঘোষণার (ইউডিএইচআর) ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও আইনি সুরক্ষার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এছাড়া নথিতে এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যা সামাজিক ও আইনি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

তিনি অবিলম্বে ঘটনার তদন্ত, প্রকৃত তথ্য পুনঃস্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। নীলা বলেন, “এ লড়াই শুধু আমার নয়, এটি প্রত্যেক মানুষের নিজের পরিচয়, মর্যাদা ও অধিকারের সুরক্ষার লড়াই।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ: কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি

মরুকরণ ঠেকাতে সৌদির কৃত্রিম বৃষ্টি প্রকল্প

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়ার ঘটনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ

বিদ্রোহীরা বেঈমান, সতর্ক থাকুন: আজহারুল ইসলাম মান্নান

ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল

হাদিকে গুলি করা হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে ডিএমপি