বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আজ আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ

Spread the love

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দেশের কোথাও কোথাও দিনের তাপমাত্রা কমতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্নব বুধবার সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

AI নিয়ে উচ্ছ্বাস, বিনিয়োগ বাস্তবতা ও সতর্কতা

সোমবার গাজা থেকে জিম্মি মুক্তি দেবে হামাস: ট্রাম্প

গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা

রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, মার্চ থেকে লেবাননে ৪৩১২ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

“আমরা বেঁচে থাকা কিংবদন্তিদেরও উদযাপন করছি” – ফারুকী

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, নতুন হাসপাতালে ভর্তি ৬৫১ জন