বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে জনতার প্রবাসীর চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

সফরকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জনতার প্রবাসীর চেয়ারম্যান এ এইচ এম মুজাহিদুল ইসলাম।

নিউইয়র্কে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রবাসী বাংলাদেশিদের নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন শামা ওবায়েদ ইসলাম।

সর্বশেষ - অপরাধ