বুধবার , ২১ মে ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনাল আজ রাতে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

Spread the love

উয়েফা ইউরোপা লিগের অল-ইংলিশ ফাইনালে আজ। মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচ শুরু হবে রাত ১টায়।
চলতি মৌসুমে নিজেদের তেমনভাবে মেলে ধরতে পারেনি ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে রুবেন আমোরিমের ইউনাইটেড রয়েছে এখন ১৬ নম্বরে। অন্যদিকে, টটেনহ্যামের অবস্থান সতেরোতে।
ইউরোপা লিগের এমন ফাইনাল এক নতুনত্বের স্বাদ নিয়ে এসেছে। কারণ, ইতিহাসে প্রথমবারের মতো এবারই দুটো লো র‍্যাঙ্কড দল মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াইয়ে। তাই দুই ফাইনালিস্ট প্রশংসা কুড়ানোর বদলে সমালোচনাতেই বিদ্ধ হচ্ছে বেশি।
টেবিলের তলানিতে থাকলেও ইউরোপার ফাইনালে শিরোপা জয়েই চোখ দু’দলের। পাশাপাশি ট্রফি খরা ঘুচিয়ে মৌসুম শেষ করার সুযোগ দু’দলের সামনে। যা তাদের আগামী মৌসুমে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে।
চলতি মৌসুমে মুখোমুখি তিন দেখায় স্পার্সদের বিপক্ষে জয়ের দেখা পায়নি ম্যানইউ। আজ টটেনহাম জিতলে নাম লেখাবে এভারটনের পাশে, যারা প্রথম এবং একমাত্র দল হিসেবে এক মৌসুমে (১৯৮৫-৮৬) চারবার হারিয়েছে ইউনাইটেডকে।
শিরোপার মঞ্চে জয়ী দল সুযোগ পাবে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে নতুন প্রতীক বেছে নিতে নির্দেশ

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনা মনিটরে, ৮টি বেল্টে ৩২ টি সিসিটিভি ক্যামেরা

বন্ধ ও লোকসানি ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ আহ্বান

বড় ভূমিকম্পের আশঙ্কায় উদ্বিগ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ নুরের

প্রত্যর্পণ চুক্তিতে হাসিনাকে ফেরাতে ভারত বাধ্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শুরুর আদেশ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

জন্মনিবন্ধনে ভোগান্তি-জালিয়াতি, নাগরিক পরিচয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন