রবিবার , ১৫ জুন ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা: নেতানিয়াহুর প্রতিক্রিয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

Spread the love

ইরানের হামলায় আক্রান্ত আবাসিক এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলি বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তেল আবিবের কাছের বাত ইয়ামের আবাসিক এলাকা পরিদর্শনের সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি ইরানের হামলাকে ‘বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের পরিকল্পিত হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে তিনি ইরানকে ইসরায়েলের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলেও মন্তব্য করেন।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) একটি জরুরি বৈঠক ডেকেছে। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাশিয়ার এবং ভেনেজুয়েলার আনুষ্ঠানিক অনুরোধের প্রেক্ষিতে IAEA এই জরুরি বৈঠকের আয়োজন করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত