বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাপলা প্রতীক বাতিল, এনসিপিকে নতুন প্রতীক বেছে নিতে নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের চাওয়া শাপলা প্রতীক না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তালিকা থেকে নতুন প্রতীক বেছে নিতে বাধ্য হচ্ছে। সোমবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে ইসির নির্বাচন সহায়তা শাখা জানায়, শাপলা জাতীয় প্রতীক তালিকায় নেই।

আবেদনে এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন দাবি করলেও পরে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা প্রতীক চাই। কিন্তু নির্বাচন পরিচালনা বিধিমালার ১১৫ প্রতীকের তালিকায় এসব প্রতীক অন্তর্ভুক্ত নয়।

এ কারণে দলটিকে ৭ অক্টোবরের মধ্যে আলমিরা, ঘুড়ি, তবলা, হাঁস, হেলিকপ্টারসহ ৫০টি প্রতীক থেকে একটি বেছে নিতে বলা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনসিপিসহ দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আরও ১৩টি দলের আবেদন পর্যালোচনায় রয়েছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, শাপলা প্রতীক না পেলে এনসিপির হুমকিকে ইসি গুরুত্ব দিচ্ছে না, সব কিছু আইন মেনে হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২। ২০০৮ সাল থেকে এ প্রক্রিয়া চালু হয়, এর মধ্যে কয়েকটি দলের নিবন্ধন বাতিল ও পুনঃবহাল হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

টানা বৃষ্টিতে জনদুর্ভোগ, পাঁচ দিন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে

মধ্যপ্রাচ্যে ১০০০ মার্কিন প্যারাট্রুপার মোতায়েন: যুক্তরাষ্ট্রের বড় সামরিক প্রস্তুতি

নির্বাচনী কেন্দ্রে পুলিশের ওপর যেসব নিষেধাজ্ঞা

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দলের প্রধানের রাখা উচিত: সালাহউদ্দিন

হেরাথ-পোথাসের দাবি নাসুমকে চড় মারেননি হাথুরু

ভাতা দাবিতে অবরোধ, ৬ ঘণ্টা অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র প্রত্যাহারের পেছনের কারণ

১৫ বছর ধরে গণতন্ত্রহীন নির্বাচন, অভিযোগ আসিফ নজরুলের