বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সচিবালয়ে ঢুকে পড়া ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

Spread the love

সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনায় ২৬ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এছাড়া ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার শাহবাগ থানায় এ মামলা হয়।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সমকালকে বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এর আগে বুধবার বিকেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নাম্বার ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। 

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

একাধিক শিক্ষার্থীদের কথা হলে তারা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফাঁস হওয়া ফোনালাপের দায়ে পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

কার্গো কমপ্লেক্সে আগুন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

রংপুরে জ্বালানি তেলের লাইনে দাঁড়িয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

এই সুযোগ হারাতে চাই না: প্রধান উপদেষ্টা

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নবীন নৌ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবনে ফাটল ও পানি চুইয়ে পড়ার ঘটনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ

গুম-খুনের শিকার ব্যক্তিদের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৯১২ জন