সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিকেল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন প্রতিবেদনে প্রধানমন্ত্রীর সফরে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য এসেছে।

সফরের সময় ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় বিষয় তুলে ধরেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি, বৈঠক ও অর্জন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপিতে বিভেদরোধে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে : অর্থমন্ত্রী

কুর্দিদের যুদ্ধে জড়ানো নিয়ে ট্রাম্পের সতর্ক অবস্থান

নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধের আহ্বান বিএনপির সালাহউদ্দিনের

সরকারের সব কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক: স্থানীয় সরকারমন্ত্রী

বিটিভি ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত ঘোষণার সিদ্ধান্ত

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ‘ককরোচ জনতা পার্টি’র

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের